© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিচ্ছেদের অভিজ্ঞতা থেকে নারীদের সতর্ক করলেন সেলিনা জেটলি

শেয়ার করুন:
বিচ্ছেদের অভিজ্ঞতা থেকে নারীদের সতর্ক করলেন সেলিনা জেটলি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৯ পিএম | ০৭ জুলাই, ২০২৬
ব্যক্তিগত জীবনে বেশ কয়েক বছর ধরেই ঝড় বইছে তার। একদিকে ভাইকে দেশে ফেরানোর যন্ত্রণা যেমন রয়েছে, তেমনই বিচ্ছেদের পরে সন্তানদের কাছে পাওয়ার প্রবল প্রচেষ্টা বার বারই তুলে ধরেছেন অভিনেত্রী সেলিনা জেটলি।

২০১১ সালে অস্ট্রিয়ার হোটেল ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে বিয়ে হয় সেলিনার। দীর্ঘ দেড় দশকের দাম্পত্যে ভাঙন ও বহু যন্ত্রণার মুহূর্ত কাটিয়েছেন তিনি। ব্যক্তিজীবনের অভিজ্ঞতা ভাগ করে প্রতিটি মহিলার উদ্দেশে গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করেছেন সেলিনা।

সেলিনা প্রতিটা মেয়েকে বিয়ের আগে ‘প্রিনাপচুয়াল অ্যাগ্রিমেন্ট’ তথা ‘প্রিনাপ’-এ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। নারীদের আর্থিক স্বাধীনতার গুরুত্ব নিয়েও মুখ খুলেছেন তিনি। সেলিনার মতে, ভালোবাসা, বিশ্বাস ও ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি দিয়ে একটি সম্পর্ক গড়ে তোলা যায়। কিন্তু তিক্ততা কখনও কখনও এমন জায়গায় পৌঁছায় যে সবদিক থেকে জটিলতা তৈরি হয়। তখন কথা রাখার প্রবণতাও নষ্ট হয়ে যায়। দূরত্বই হয়ে ওঠে একমাত্র বেঁচে থাকার পথ। বিচ্ছেদের মামলা চলাকালীন পিটারের উদ্দেশে সেলিনার এই ধরনের মন্তব্য ভাইরাল হয়েছিল।



কিন্তু কী এই প্রিনাপ? প্রিনাপ হলো বিয়ের আগে করা স্বামী-স্ত্রীর মধ্যে একটি আইনি চুক্তি। যেখানে বিচ্ছেদের পরে আর্থিক দায়িত্ব ভাগের বিষয়টা নির্ধারিত থাকে। শুধু তাই নয়, ব্যক্তিগত ভাবে অর্জিত সম্পত্তিও এই চুক্তির মাধ্যমে সুরক্ষিত রাখা যায়।

তাই সেলিনা সকল মেয়েদের উদ্দেশে বলেছেন, ‘নিজেদের সম্পত্তি যে সব মেয়েদের আছে, তাদের বলব দয়া করে প্রিনাপ করুন। সম্পত্তি এমন একটা বিষয় যা সব সম্পর্ক নষ্ট করে দেয়। তাই বিরোধ এড়িয়ে যেতে এই ধরনের আর্থিক সমস্যা মিটিয়ে নেওয়া উচিত।’

এসএ/এসএন

মন্তব্য করুন