© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা ৫ বছরের জেল: সংসদে বিল পাস

শেয়ার করুন:
পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা ৫ বছরের জেল: সংসদে বিল পাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩১ পিএম | ০৭ জুলাই, ২০২৬
পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসারি ও অনলাইনে প্রশ্নপত্র ফাঁসের অপরাধে সাজার বিধান যুক্ত করে পাবলিক পরীক্ষায় অপরাধ সংক্রান্ত বিদ্যমান আইনের সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে আইনটি পাস হয়।

আইনের সংশোধনী বিলে বলা হয়েছে কেউ পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজি করলে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড দেয়া যাবে।

বিলে আরও বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ বা প্রবেশের চেষ্টা এবং পরীক্ষা পরিচালনা সংক্রান্ত বৈধ নির্দেশনা অমান্যের জন্য শাস্তি হবে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড।

এমআই/টিএ

মন্তব্য করুন