© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

শেয়ার করুন:
বগুড়ায় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৬ পিএম | ০৮ জুলাই, ২০২৬
বগুড়ার শিবগঞ্জে ১১ পদাতিক ডিভিশনের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (৮ জুলাই) দুপুর সোয়া ১টায় উপজেলার ফায়ার সার্ভিস হেলিপ্যাডে আসেন তিনি।

হেলিপ্যাডে অবতরণের পর দুপুর দেড়টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেনাপ্রধান শিবগঞ্জ উপজেলার উথলী রথবাড়ি এলাকায় ১১ পদাতিক ডিভিশনের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন। সেনাপ্রধান প্রশিক্ষণ এলাকা পরিদর্শন শেষে দুপুর আড়াইটায় শিবগঞ্জ উপজেলা পরিষদে মধ্যাহ্নভোজের বিরতি নেন এবং সেখানে জোহরের নামাজ আদায় করেন। এরপর বিকেল ৩টার পর হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে শিবগঞ্জ ত্যাগ করেন তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, বুধবার দুপুরে সেনাপ্রধান এসেছিলেন।

তাদের কার্যক্রম পরিদর্শন করে দুপুরের খাবার শেষে দুপুর ৩টায় ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।

টিকে/

মন্তব্য করুন