© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাজেকে আটকা পাঁচ শতাধিক পর্যটক, ভাড়া নিচ্ছেন না রিসোর্ট মালিকরা

শেয়ার করুন:
সাজেকে আটকা পাঁচ শতাধিক পর্যটক, ভাড়া নিচ্ছেন না রিসোর্ট মালিকরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩১ পিএম | ০৮ জুলাই, ২০২৬
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি-সাজেক সড়কের বিভিন্ন স্থানে পানি ওঠায় সাজেক ভ্যালিতে আটকা পড়েছেন প্রায় পাঁচ শতাধিক পর্যটক। এ পরিস্থিতিতে আটকে পড়া পর্যটকদের কাছ থেকে রিসোর্টের ভাড়া না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় রিসোর্ট মালিকরা।

পরিস্থিতির অবনতি হওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। তবে ঘোষণার আগেই সেখানে অবস্থান করা পর্যটকরা আপাতত ফিরতে পারছেন না।

টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি বেড়ে যাওয়ায় সাজেকে যাতায়াতের একাধিক সড়ক পানির নিচে তলিয়ে গেছে। পাশাপাশি বাঘাইছড়ি ও লংগদু উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে পাহাড়ধস ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সাজেক কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, আটকে পড়া পর্যটকদের কাছ থেকে শুধুমাত্র পানি ও ইউটিলিটি বিল নেওয়া হবে। একই সঙ্গে স্থানীয় খাবারের দোকানগুলো সীমিত খরচে খাবারের ব্যবস্থা করছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃষ্টিপাত অব্যাহত থাকলে পাহাড়ধস ও জলাবদ্ধতার ঝুঁকি আরও বাড়তে পারে। তাই প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

টিকে/

মন্তব্য করুন