© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে মার্কিন বাহিনীর ভয়াবহ হামলা, একাধিক জায়গায় বিস্ফোরণ

শেয়ার করুন:
ইরানে মার্কিন বাহিনীর ভয়াবহ হামলা, একাধিক জায়গায় বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৪ এএম | ০৯ জুলাই, ২০২৬
ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মধ্যরাত থেকে ইরানে নতুন করে হামলা শুরু করে মার্কিন বাহিনী। প্রথমে তারা দক্ষিণাঞ্চলের একাধিক দ্বীপ ও বন্দরে হামলা চালায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজধানী তেহরানে হামলার তথ্য জানা গেছে।

গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্র ৬০ দিনের যুদ্ধবিরতিতে পৌঁছায়। তবে এটি ভেস্তে গেছে। মার্কিন বাহিনী তেহরানে হামলার অর্থ হলো দুই পক্ষের মধ্যে আবারও পূর্ণমাত্রায় লড়াই শুরু হতে পারে।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড ইতিমধ্যে ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে তারা ব্যাপক হামলা চালাবে। এতে ড্রোন ও মিসাইল ব্যবহার করা যাবে।  

গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের ওপর আজ রাতে নতুন করে শক্তিশালী হামলা চালানো হবে। তিনি ওই সময় জানান, ইরানের সঙ্গে তাদের যুদ্ধবিরতির চুক্তি শেষ হয়ে গেছে।

তার এমন ঘোষণার কয়েক ঘণ্টা পর হামলা শুরু হয়। এরমধ্যে বন্দরনগরী বন্দর আব্বাসে অন্তত আটটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরসঙ্গে সিরিক ও আবু মুসা দ্বীপেও হামলা হয়েছে। হরমুজে অবস্থিত আবু মুসা দ্বীপ নিয়ে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ আছে।

এমআই/টিএ

মন্তব্য করুন