© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘কিং’ সিনেমায় প্রথমবার একসঙ্গে শাহরুখ-সুহানা

শেয়ার করুন:
‘কিং’ সিনেমায় প্রথমবার একসঙ্গে শাহরুখ-সুহানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৭ পিএম | ০৯ জুলাই, ২০২৬
বলিউড তারকা শাহরুখ খান এবার বড় পর্দায় প্রথমবারের মতো মেয়ে সুহানা খানের সঙ্গে অভিনয় করছেন। তাদের নতুন সিনেমা ‘কিং’ ইতোমধ্যে দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।

বর্তমানে সিনেমাটির শুটিং চলছে। জানা গেছে, প্রায় ১৫০ দিন ধরে বিভিন্ন স্থানে শুটিং হবে। আগস্ট মাসে শুটিং শেষ হওয়ার পর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ।

পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই সিনেমার নির্মাণ ব্যয় প্রায় ৪৫০ কোটি রুপি।

তবে এই বাজেটের মধ্যে প্রচার-প্রচারণার খরচ এবং শাহরুখ খানের পারিশ্রমিক ধরা হয়নি।

নির্মাতারা জানিয়েছেন, ‘কিং’-এ থাকবে আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য এবং উন্নত ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স)। ভিএফএক্সের কাজ করছে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

এটি সুহানা খানের প্রথম বড় পর্দার সিনেমা হওয়ায় নির্মাণে বিশেষ গুরুত্ব দিচ্ছেন শাহরুখ।

সিনেমাটি শুরুতে ছোট পরিসরে পরিকল্পনা করা হলেও পরে আরো বড় আকারে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘কিং’ শাহরুখ খানের ক্যারিয়ারের অন্যতম বড় বাজেটের সিনেমা। এর আগে ‘জওয়ান’ সিনেমার বাজেট ছিল প্রায় ৪০০ কোটি রুপি এবং ‘পাঠান’-এর বাজেট ছিল প্রায় ৩৫০ কোটি রুপি।

সিনেমাটিতে শাহরুখ ও সুহানা ছাড়াও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং খরাজ মুখার্জি। সংগীত পরিচালনা করছেন সচিন-জিগর।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘কিং’।

এসএন 

মন্তব্য করুন