© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০ দিনের সফরে তিন দেশে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
২০ দিনের সফরে তিন দেশে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০০ পিএম | ০৯ জুলাই, ২০২৬
টানা ২০ দিনের সফরে তিন দেশে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এসময় তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ফিলিপাইনের ম্যানিলা এবং সর্বশেষ মালদ্বীপ যাবেন।

শুক্রবার (১০ জুলাই) নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। 

জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রথমে নিউ ইয়র্কে যাবেন। সেখানে আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করবেন। নিউইয়র্ক সফর শেষে ম্যানিলায় অনুষ্ঠেয় আসিয়ান রিজিওনাল ফোরামে (এআরএফ) যোগ দেবেন।

এরপর তিনি যাবেন মালদ্বীপ। 

এদিকে আগামী ৩০ জুলাই মালে থেকে দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

এসএন

মন্তব্য করুন