© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকার বদলেছে, জিতের দাপটে পিছিয়ে গেলেন দেব?

শেয়ার করুন:
সরকার বদলেছে, জিতের দাপটে পিছিয়ে গেলেন দেব?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০০ পিএম | ০৯ জুলাই, ২০২৬
তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় নেই। গেল নির্বাচনে বিজেপি-র কাছে পরাজিত হয় দলটি। সেখানকার সাংসদ দেবও তাই এখন আর ক্ষমতায় নেই। অনেকেই বলছেন, এই কারণে অনেকটা কোণঠাসা এই সুপারস্টার।

সেই প্রমাণ মিলল, ১৪ আগস্ট মুক্তির অপেক্ষায় থাকা দেবের নতুন ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ মুক্তিতে। হঠাৎ করেই দেব জানান, তার এই ছবি ঘোষণা দেয়া তারিখে মুক্তি পাবে না।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে আরেক সুপারস্টার জিৎ মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিটি মুক্তির ১৪ আগস্ট মুক্তির ঘোষণা দেয়া হয়েছে। যদিও এর আগেও মুক্তির ঘোষণা দিলেও সেই সময়ে অজানা কারণে পিছিয়ে গিয়েছিলেন জিৎ।

জিৎ-দেবের দুটি ছবি যৌথভাবে প্রযোজনা করেছে নন্দি মুজিভ। পশ্চিমবঙ্গের নামী ম্যাগাজিন আনন্দলোকের অনলাইন ভার্সনে বলা হয়েছে, এই একই সংস্থার আর একটি ছবি দেব অভিনীত ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা (ব্যাড)’ও ঘোষণা করে তারাও আসছে স্বাধীনতা দিবেসই।

একই প্রযোজনা সংস্থার দু’টি বড় ছবি তো একইদিনে মুক্তি পাবে না। কিন্তু সেই সময় দেব স্পষ্ট জানিয়ে দেন সেই সময়ের স্ক্রিনিং কমিটিকে যে তিনি আগস্টেই আসবেন। তবে এখন সময় বদলেছে। সরকার বদলেছে।

অনেকেই বলছেন, শো-টাইম থেকে শুরু করে ছবি মুক্তি এবং ফেক বক্সঅফিস সবকিছু নিয়ন্ত্রণ করতেন দেব। রাজনৈতিক পালাবদলের ফলে দেব তার নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়েছেন।

আর এই কারণেই জিতের সংস্থার তরফ থেকে ঘোষণা করা হয়ে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ১৪ই অগস্ট মুক্তি পাচ্ছে।

জলপাইগুড়ির পদ্মশ্রী করিমুল হকের বাস্তব জীবনের লড়াইয়ের ওপর ভিত্তি করে তৈরি দেবের ৫০তম সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’।

সিনেমাটি পরিচালনা করেছেন বিনয় মুদগিল এবং প্রযোজনা করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস ও নন্দী মুভিজ। ছবিতে দেবের বিপরীতে রয়েছেন রুক্মিণী মৈত্র।

পথিকৃৎ বসুর নির্দেশনায় ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমাটি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্য়তম নায়ক অনন্ত লাল সিংয়ের ভূমিকায় ধরা দেবেন টলিউড সুপারস্টার। এতে আরও অভিনয় করেন টোটো রায়, প্রিয়াঙ্কা, রজতাভ দত্ত।

এসএন 

মন্তব্য করুন