পররাষ্ট্র প্রতিমন্ত্রীশেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক চেষ্টার কোনো ঘাটতি নেই
ছবি: সংগৃহীত
০৫:৫৭ পিএম | ০৯ জুলাই, ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক চেষ্টার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে আনতে চায় ঢাকা। পাশাপাশি, ডিসেম্বরে শেষ হতে যাওয়া গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ইতিবাচক পথে এগোচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, পররাষ্ট্র সচিব, নিউইয়র্ক ও জেনেভায় নতুন দূত, পাশাপাশি ব্রিটেন ও ভারতে নতুন হাইকমিশনার নিয়োগে পেশাদারিত্ব প্রাধান্য পাচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গঙ্গা চুক্তির গুরুত্ব ভারতও বোঝে। চুক্তির মেয়াদ শেষে ইতিবাচক কোনো অগ্রগতি হবে বলে আশাবাদী বাংলাদেশ।
এছাড়া যোগ্যতা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রদবদল করা হচ্ছে। এটি একটি চলমান প্রক্রিয়া বলেও জানান তিনি।
এমআর/টিকে