© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তবে কি বিজেপিতে যোগ দিচ্ছেন প্রসেনজিৎ?

শেয়ার করুন:
তবে কি বিজেপিতে যোগ দিচ্ছেন প্রসেনজিৎ?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৯ পিএম | ০৯ জুলাই, ২০২৬
পশ্চিমবঙ্গে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) পরাজয়ে রাজনৈতিক উথালপাতাল চলছে। হারের পর টিএমসিতে বিদ্রোহ, পদত্যাগ এবং দলত্যাগের খবর প্রায় শিরোনাম হচ্ছে।

এরই মাঝে টলিউডে জোর গুঞ্জন, শাসকদল বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন ‘পদ্মশ্রী’ পদক পাওয়া টলিউডের বরেণ্য অভিনেতা ও নির্মাতা প্রসেনজিৎ চ্যাটার্জি।  দু’দিন আগেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফরে এসে প্রসেনজিতের বাড়িতে গিয়েছিলেন। যদিও সেদিন বেশিক্ষণ থাকেননি অমিত শাহ। 

তবে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে ‘নবান্নে’ হাজির হয়েছেন এই অভিনেতা।

তার এই উপস্থিতি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তাহলে কি গেরুয়া শিবিরের যোগ দিচ্ছেন প্রসেনজিৎ? এমন গুঞ্জন জোরালো হয়েছে রাজনৈতিক মহলে। জানা যায়, দীর্ঘদিন ধরে টলিউডের বিভিন্ন সমস্যায় গুরুদায়িত্ব পালন করলেও সরাসরি রাজনীতির মঞ্চে কখনো দেখা যায়নি তাকে। হঠাৎ তার বিজেপির শীর্ষ মহলের সঙ্গে বৈঠকে সব হিসাব পাল্টে গেছে বলে ধারণা করা হচ্ছে।

টিএমসির লোকসভার সদস্য ডেরেক ও ব্রায়েন, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক পদত্যাগ করায় যে আসনগুলো খালি হয়েছে। আগামী ২৪ জুলাই তার ভোট। সেখানেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিজেপির প্রার্থী হিসেবে পাঠাতে পারে ক্ষমতাসীনরা। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

এদিকে ‘পদ্মশ্রী’ পদক পাওয়ার পর থেকে এই টালি তারকার সঙ্গে গেরুয়া শিবিরের যোগাযোগ বেড়েছে। সেই আবহেই তার রাজনীতিতে আগমন নিয়ে জল্পনা তুঙ্গে ওঠেছে। এর আগে, ৪ মে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন ৯ মে। ওইদিন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের মঞ্চে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। 

এসএ/টিএ



মন্তব্য করুন