© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতিসংঘে ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার আবেদন ফের নাকচ

শেয়ার করুন:
জাতিসংঘে ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার আবেদন ফের নাকচ
international-desk
১১:৫৯ এএম | ২২ আগস্ট, ২০২০

ইরানের বিরুদ্ধে চলমান জাতিসংঘের পরমাণু নিষেধাজ্ঞার মেয়াদ বহাল রাখতে গিয়ে আবারও ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন করেছিল মার্কিন সরকার। কিন্তু জাতিসংঘের স্থায়ী ও অস্থায়ী ১৩ সদস্য দেশ মার্কিন আবেদনের বিরোধীতা করে চিঠি দিয়েছে। তারা মার্কিন পলিসি মানেন না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল করার মার্কিন আবেদনে ডোমিনিকান রিপাবলিক ছাড়া অন্য কোনো দেশ সমর্থন দেয়নি। জাতিসংঘের বাকি ১৩ দেশ সংস্থাটির সভাপতি অ্যান্তনিও গুতেরেসের কাছে এ বিষয়ে অবহিতকরণ চিঠি পাঠিয়েছে।

রয়টার্স বলছে, পরমাণু সমঝোতার ভিত্তিতে চলতি বছরের অক্টোবর মাসে ইরানের ওপর জাতিসংঘ আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে। ফলে আগামী অক্টোবর মাস থেকে বহির্বিশ্বের সঙ্গে সমরাস্ত্র বেচাকেনা করতে পারবে তেহরান।

এর আগে গত সপ্তাহেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একই ইস্যূতে হোচট খায় মার্কিন প্রশাসন।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক আবেদন জমা দেন। তার ওই আবেদনের পর নিরাপত্তা পরিষদের বেশিরভাগ দেশ মার্কিন আবেদন মানেন না বলে ঘোষণা দেয়।

মার্কিন আবেদন প্রত্যাখ্যান করা জাতিসংঘের ১৩টি সদস্য রাষ্ট্রের দাবি, যুক্তরাষ্ট্র ২০১৮ সালে পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গেছে। ফলে দেশটি এই সমঝোতা বা নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের ধারাগুলো ব্যবহারের অধিকার হারিয়েছে।



টাইমস/এসএন

মন্তব্য করুন