© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝগড়া না করায় স্বামীকে তালাক দিতে আদালতে স্ত্রী

শেয়ার করুন:
ঝগড়া না করায় স্বামীকে তালাক দিতে আদালতে স্ত্রী

প্রতিকী ছবি

international-desk
০১:১৭ পিএম | ২২ আগস্ট, ২০২০

স্বামী-স্ত্রীর সম্পর্কের অন্যতম অনুসঙ্গ ‘ঝগড়া’। ঝগড়াবিহীন দাম্পত্য জীবন কল্পনাও করা যায় না। কিন্তু এটাও কি সম্ভব যে, ঝগড়া না করায় স্বামীকে তালাক দিতে চান স্ত্রী। হ্যা, এটাই সত্যি। স্ত্রীর সঙ্গে কোনো ধরণের ঝগড়া বা বকাবকি না করায় স্বামীকে তালাক দিতে চান ভারতের উত্তরপ্রদেশের সম্বল জেলার এক নারী।

ওই নারী জানিয়েছেন, তার স্বামী তাকে অনেক বেশি ভালোবাসেন। স্বামীর অতিরিক্ত ভালোবাসা পেয়ে তার দমবন্ধ হয়ে আসছে। সে কারণে তিনি বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন আদালতে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আদালত ওই নারীর অভিযোগ শুনেই তা খারিজ করে দেয়। তার পরেও নাছোড়বান্দা ওই নারী একপর্যায়ে পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন। তবে পঞ্চায়েতের পক্ষ থেকেও তার নালিশ গ্রহণ করা হয়নি।

আদালতে আপিলে ওই নারী আরও জানিয়েছেন, স্বামীর অতিরিক্ত ভালোবাসা এবং ভালো মানুষির কারণে তিনি বিরক্ত। সে কারণে তিনি বিচ্ছেদ চান। পরে শরিয়া আদালত ওই নারীর পিটিশন খারিজ করে দেয়।

ওই নারী জানিয়েছেন, উনি (স্বামী) আমায় অতিরিক্ত ভালোবাসেন। কখনো ঝগড়া করেন না। আমি ভুল করলেও সবসময় হাসিমুখে ক্ষমা করে দেন। আমি এমন জীবন চাই না। মাঝে মাঝে তর্ক-বিতর্ক করতে চাই। এই অতিরিক্ত ভালোবাসায় আমার দমবন্ধ হয়ে আসছে।

তবে এব্যাপারে ওই নারীর স্বামী জানিয়েছেন, তিনি সবসময় স্ত্রীকে খুশি রাখতে চান। তাই তিনি স্ত্রীর সঙ্গে সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন