© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বডি ডাবল ছাড়াই ২০ ঘণ্টা পানির নিচে রাশমিকা, গড়লেন নতুন রেকর্ড

শেয়ার করুন:
বডি ডাবল ছাড়াই ২০ ঘণ্টা পানির নিচে রাশমিকা, গড়লেন নতুন রেকর্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৬ পিএম | ১০ জুলাই, ২০২৬
ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তার আসন্ন সিনেমা মাইসার জন্য বডি ডাবল ছাড়াই টানা ২০ ঘণ্টা পানির নিচে থেকে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং সম্পন্ন করেছেন। নির্মাতাদের দাবি, এটি ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম নারী-কেন্দ্রিক পানির নিচের অ্যাকশনদৃশ্য।

এই দৃশ্যটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে রাশমিকা দুই দিনে প্রায় ২০ ঘণ্টা পানির নিচে কাটিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ছবিটির শুটিংয়ের নেপথ্যের (বিটিএস) কিছু ঝলক শেয়ার করেছেন নির্মাতারা। এই আপডেটটি শেয়ার করে তারা লিখেছেন, ‘রাশমিকার নেতৃত্বে পানির নিচে লড়াইয়ের দৃশ্য। অতল গভীরে অপেক্ষা করছে এমন এক যুদ্ধ, যা ভারতীয় সিনেমা আগে কখনো দেখেনি।

রাশমিকা নিজেও তার ইনস্টাগ্রাম স্টোরিতে এই অভিজ্ঞতার কথা শেয়ার করে এটিকে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আখ্যা দিয়েছেন। ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘আমি জানি, আমি বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলাম; কিন্তু আমরা এটাই করছিলাম। নিঃসন্দেহে এটি আমার জীবনে করা সবচেয়ে কঠিন কাজ! আমরা এর জন্য পাগল হয়ে আছি, আর এটাই আমাকে ভীষণ উত্তেজিত করে তুলেছে।’



‘মাইসা’ ছবিটি পরিচালনা করেছেন রবীন্দ্র পুল্লে এবং এটি প্রযোজনা করেছে আনফর্মুলা ফিল্মস।

আদিবাসী অধ্যুষিত অঞ্চলের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটিকে একটি অ্যাকশন থ্রিলার হিসেবে বর্ণনা করা হয়েছে। এটিই রাশমিকার ক্যারিয়ারের প্রথম নারী-প্রধান সর্বভারতীয় (প্যান-ইন্ডিয়া) অ্যাকশন চলচ্চিত্র। সব কিছু ঠিক থাকলে চলতি ২০২৬ সালেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

কেএন/এসএন

মন্তব্য করুন