© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

শেয়ার করুন:
চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৮ পিএম | ১০ জুলাই, ২০২৬
বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
 
শুক্রবার (১০ জুলাই) বিকেলে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা বোর্ড।   

এতে জানানো হয়, বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার সব কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত থাকায় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিংসহ স্থানীয়ভাবে বিষয়টি দ্রুত পরীক্ষার্থী ও অভিভাবকদের জানাতে নির্দেশনা দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

এমআর/টিকে  

মন্তব্য করুন