বন্যাকবলিতদের পাশে থাকতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে: মাহদী আমিন
ছবি: সংগৃহীত
০৫:০৭ পিএম | ১০ জুলাই, ২০২৬
বন্যাকবলিত মানুষের পাশে থাকতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, ইতোমধ্যে বন্যাদুর্গতদের কাছে আড়াই হাজার মেট্রিক টন চাল পৌঁছে দেয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২ কোটি ১৫ লাখ টাকা সহায়তা দেয়া হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুরে সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহদী আমিন।
তিনি বলেন, জনগণের প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে সরকার কাজ করছে। দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। বৈষম্যহীন, মেধাভিত্তিক এবং মানবিক মূল্যবোধসম্পন্ন বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের লক্ষ্য।
সরকারি বাংলা কলেজের প্রসঙ্গ টেনে মাহ্দী আমিন বলেন, বাংলা ভাষার প্রসার ও চর্চার উদ্দেশ্যেই এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। ভাষা আন্দোলন থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান, দেশের নানা গণতান্ত্রিক আন্দোলনে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছাত্ররাজনীতিতেও সরকারি বাংলা কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে।
এমআর/টিকে