২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও মৃত্যু ৩ শিশুর
ছবি: সংগৃহীত
০৫:৩৭ পিএম | ১০ জুলাই, ২০২৬
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও উপসর্গে মোট ৭৫০ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
একই সময় নতুন করে আরও ১২৮ জনের শরীরে হাম ও ৯০১ এর হামের উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ৮৯৯।
এমআর/টিকে