© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সেন্ট মার্টিনে বিপদগ্রস্ত ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ

শেয়ার করুন:
সেন্ট মার্টিনে বিপদগ্রস্ত ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৪ এএম | ১১ জুলাই, ২০২৬
বৈরী আবহাওয়ার কারণে সেন্ট মার্টিনে বিপদগ্রস্ত ১০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সপ্তাহব্যাপী চলমান প্রবল বর্ষণে সেন্ট মার্টিন নৌযোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়ায় পরিবারগুলো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়েছিল।

গতকাল শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। সাব্বির আলম সুজন বলেন, সপ্তাহব্যাপী চলমান প্রবল বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে সেন্ট মার্টিন নৌযোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে দ্বীপটির ১০০টি পরিবার নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়ে। সংকট উপলব্ধি করতে পেরে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিন পরিবাগুলোর কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়।

তিনি আরো বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও উপকূলীয় এলাকায় দুর্যোগ ও সংকটকালে মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

আরআই/টিএ

মন্তব্য করুন