© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় কখন হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অধিদপ্তর

শেয়ার করুন:
ঢাকায় কখন হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অধিদপ্তর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৩ এএম | ১১ জুলাই, ২০২৬
ঢাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ।

শনিবার (১১ জুলাই) সকাল ৭টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এসময় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এছাড়া দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে সারা দেশের জন্য দেয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এমআর/টিএ 

মন্তব্য করুন