© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরিশালের পথে প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
বরিশালের পথে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৭ এএম | ১৩ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে সোমবার (১৩ জুলাই) সড়কপথে সকাল ৬টার পর গুলশানের বাসভবন থেকে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে- গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং ত্রিশ গোডাউন-সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি। এছাড়াও বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান।

এর আগে, গতকাল প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

কেএন/এসএন


মন্তব্য করুন