টিভি টকশোকে ‘আল বিদা’ জানালেন গোলাম মাওলা রনি
ছবি: সংগৃহীত
১১:৪৭ পিএম | ১৩ জুলাই, ২০২৬
টেলিভিশন টকশো থেকে বিদায় নেয়ার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও আলোচিত রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।
সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে গোলাম মাওলা রনি লেখেন, ‘আল বিদা টকশো। ব্যস্ততা ও স্বাস্থ্যগত কারণে কোনো টিভি টকশোতে যাবো না। শুধু আমার নিজের ইউটিউব চ্যানেলে কথা বলবো ইনশাআল্লাহ।’
দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের রাজনৈতিক টকশোতে নিয়মিত মুখ ছিলেন গোলাম মাওলা রনি। সমসাময়িক রাজনীতি, সুশাসন ও সামাজিক নানা ইস্যুতে কথা বলতেন তিনি। তবে এখন থেকে টেলিভিশন পর্দার আলোচনায় তাকে আর দেখা না গেলেও, নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনুসারীদের সঙ্গে যুক্ত থাকবেন বলে তিনি জানিয়েছেন।
এমআর/টিএ