দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মাহদী আমিনের
ছবি: সংগৃহীত
০৪:২৯ পিএম | ১৬ জুলাই, ২০২৬
ভিন্ন মত ভিন্ন আদর্শ থাকতেই পারে তবে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেছেন, নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে সরকার।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ফল উৎসবে যোগ দিয়ে মাহদী আমিন এ আহ্বান জানান।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং বাংলাদেশকে ধারণ করে নতুনভাবে দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার।
মাহদী আমিন আরও বলেন, নির্বাচনী ইশতেহারে যে প্রস্তাবনা দেয়া হয়েছিল, তা বাস্তবায়নে প্রত্যেকটা মন্ত্রণালয় ধরে বাস্তবায়ন করবে সরকার।অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম ডিআরইউ কমপ্লেক্স তৈরিতে তার সংস্থার পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
এমআর/টিএ