© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাজারীবাগে জুতার কারখানায় ভয়াবহ আগুন

শেয়ার করুন:
হাজারীবাগে জুতার কারখানায় ভয়াবহ আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২২ পিএম | ১৭ জুলাই, ২০২৬
রাজধানীর হাজারীবাগে একটি টিনশেড জুতার কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। 

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, বিকেল ৩টা ৩২ মিনিটে হাজারীবাগে একটি টিনশেড জুতার কারখানায় আগুনের খবর পাওয়া যায়।

তাৎক্ষণিক দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। বিকেল ৩টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে ওই দুই ইউনিট।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এমআর/টিএ 


মন্তব্য করুন