© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কনসার্টে ‘ধুরন্ধর’-এর গায়িকা জেসমিন স্যান্ডলাসের সঙ্গে অশালীন আচরণ

শেয়ার করুন:
কনসার্টে ‘ধুরন্ধর’-এর গায়িকা জেসমিন স্যান্ডলাসের সঙ্গে অশালীন আচরণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৪ পিএম | ২০ জুলাই, ২০২৬
সম্প্রতি ‘ধুরন্ধর’ সিনেমার গান গেয়ে আলোচনায় আসা ভারতীয়-আমেরিকান গায়িকা জেসমিন স্যান্ডলাস আলোচনায় এসেছেন। ভারতের উত্তরাখণ্ডের দেহরাদুনে অনুষ্ঠিত একটি কনসার্টে পারফর্মের পর ভিড়ের মধ্যে গায়িকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় অনুষ্ঠান শেষে ভক্তদের শুভেচ্ছা জানাতে এবং তাদের দেয়া ফুল গ্রহণ করতে মঞ্চের নিচে নামেন জেসমিন। এ সময় কয়েকজন ভক্ত তার হাত ধরে টেনে কাছে নেন। তিনি নিচু হয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে ভিড় আরও বেড়ে যায়। ভিডিওতে কয়েকজনকে তার শরীর স্পর্শ করার চেষ্টা করতেও দেখা যায়। 

পরিস্থিতি সামাল দিতে জেসমিনের নিরাপত্তাকর্মীরা বারবার ভক্তদের পেছনে সরে যেতে বলেন। একপর্যায়ে জেসমিন নিজেও সবাইকে দূরে সরে দাঁড়ানোর অনুরোধ জানান। এরপর তাকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নেয়া হয়। ভিডিওটি এক্স (সাবেক টুইটার)-এ ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। একজন লেখেন, ফুল দিতে গিয়ে একজন শিল্পীর ব্যক্তিগত পরিসর লঙ্ঘন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আরেকজন মন্তব্য করেন, ভক্ত হওয়া মানে এই নয় যে একজন শিল্পীকে ইচ্ছেমতো স্পর্শ করা যাবে। তবে পুরো ঘটনাকে কেন্দ্র করে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি জেসমিন স্যান্ডলাস বা তার টিম। 

সম্প্রতি আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর একাধিক গানে কণ্ঠ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন জেসমিন। এর আগে ‘কিক’ সিনেমার ‘ইয়ার না মিলে’ এবং ‘মুঞ্জ্যা’ ছবির ‘তারাস’ গানেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। উল্লেখ্য, গত সপ্তাহেই দিল্লিতে ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে নিজের বাগদানের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন জেসমিন। বর্তমানে তিনি ভারতের বিভিন্ন শহরে কনসার্ট ট্যুর নিয়ে ব্যস্ত।

টিকে/

মন্তব্য করুন