© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেসির চোখের জল দেখে আবেগঘন বার্তা অমিতাভের, বললেন ‘এমন দিন সব চ্যাম্পিয়নের জীবনেই আসে’

শেয়ার করুন:
মেসির চোখের জল দেখে আবেগঘন বার্তা অমিতাভের, বললেন ‘এমন দিন সব চ্যাম্পিয়নের জীবনেই আসে’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৪ পিএম | ২০ জুলাই, ২০২৬
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর ফুটবল কিংবদন্তী লিওনেল মেসিকে নিয়ে চলছে আলোচনা। বিশেষ করে ম্যাচের পর তার চোখে জল দেখে আবেগাক্রান্ত বিশ্বের ফুটবলপ্রেমীরা!

ফুটবল জাদুকরের এই মুহূর্ত ছুঁয়ে গেছে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের হৃদয়! নিজের ব্যক্তিগত ব্লগে তিনি লিখেছেন, সব চ্যাম্পিয়নের জীবনেই একদিন না একদিন এমন সময় আসে, যখন নতুন কেউ তার জায়গা দখল করে নেয়।

রবিবার মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’র সামনে ভক্তদের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাৎ শেষে বিশ্বকাপের ফাইনাল দেখতে রাতভর পর্যন্ত জেগে ছিলেন ৮৩ বছর বয়সী এই অভিনেতা। ম্যাচ শেষে সোমবার ভোররাতে ব্লগে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।

অমিতাভ লেখেন, “খেলা শেষ… স্পেন চ্যাম্পিয়ন, মেসি হেরে গেল… আবেগের অশ্রু… খুব কষ্টের। কিন্তু এমন দিন প্রতিটি চ্যাম্পিয়নের জীবনেই আসে। একসময় বুঝতে হয়, আপনার চেয়েও ভালো কেউ এসেছে। মানুষের যে ভালোবাসা পেয়েছেন, সেটাকেই আপন করে নিন, সেই গৌরব নিয়েই বাঁচুন।”

ফাইনালে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে স্পেন। এর মধ্য দিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার অধ্যায়ের সমাপ্তি ঘটে, আর টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় লিওনেল মেসির।

বিশ্বকাপজুড়েই ফুটবল নিয়ে নিয়মিত লিখেছেন অমিতাভ বচ্চন। খেলার পাশাপাশি চলচ্চিত্র ও দৈনন্দিন জীবনের নানা অভিজ্ঞতাও তিনি তাঁর ব্যক্তিগত ব্লগে তুলে ধরেন।

টাইমস অব ইন্ডিয়া

এসএন 

মন্তব্য করুন