© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেসিকে নিয়ে নির্মাতা দীপংকর দীপনের আবেগঘন পোস্ট‘তুমি শুধু আর্জেন্টিনার নও, পুরো বিশ্বের’

শেয়ার করুন:
‘তুমি শুধু আর্জেন্টিনার নও, পুরো বিশ্বের’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৫ পিএম | ২০ জুলাই, ২০২৬
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর লিওনেল মেসিকে ঘিরে আবেগে ভাসছেন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। ম্যাচ শেষে মেসির চোখের জল যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে উৎসর্গ করে ভালোবাসা ও শ্রদ্ধার বার্তাও জানাচ্ছেন অনেকেই।

বিশ্ব তারকাদের মতো দেশীয় শোবিজ অঙ্গনের মানুষদেরও মেসির কান্নাভেজা চোখ হৃদয় স্পর্শ করেছে। অনেকেই আবেগঘন পোস্ট দিয়েছেন। জনপ্রিয় চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “মেসি, আমরা তোমাকে সবসময়ই ভালোবাসব। তুমি শুধু আর্জেন্টিনার নও, তুমি পুরো বিশ্বের। ফুটবলকে তুমি এমন এক উচ্চতায় নিয়ে গেছ, যা মানুষ সবসময় মনে রাখবে।”

মেসির ফুটবল নৈপুণ্যের পাশাপাশি তাঁর ব্যক্তিত্বেরও প্রশংসা করেন এই নির্মাতা। তিনি লেখেন, “মাঠে তোমার অসাধারণ নৈপুণ্য, বিনয় আর সুন্দর ফুটবল খেলার যে উদাহরণ তুমি তৈরি করেছ, তা প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রেরণা হয়ে থাকবে।”

শুধু একজন ফুটবলার নয়, একজন মানুষ হিসেবেও মেসিকে অনন্য বলে উল্লেখ করেন দীপংকর দীপন। তার ভাষায়, “তুমি শুধু একজন মহান ফুটবলার নও, একজন অসাধারণ মানুষও। ভবিষ্যতে আরও অনেকে বিশ্বকাপ জিতবে, আরও অনেকে গোলের রেকর্ড গড়বে। কিন্তু আমাদের হৃদয়ে তোমার জায়গা সবসময় আলাদা থাকবে।”

পোস্টের শেষাংশে আর্জেন্টাইন অধিনায়ককে ভালোবাসা, শ্রদ্ধা ও অভিবাদন জানিয়ে নির্মাতা লেখেন, “তুমি আমাদের কাছে শুধু একজন কিংবদন্তী খেলোয়াড় নও, একজন ভালো মানুষ হিসেবেও চিরকাল বেঁচে থাকবে। তোমাকে জানাই আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা আর অভিবাদন।”

২০২৬ বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। সেই পরাজয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি লিওনেল মেসি। তার চোখের জল ইতোমধ্যেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এসএন 

মন্তব্য করুন