© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্রিসের এজিয়ান সাগরে নৌকাডুবি : ৯২ অভিবাসী উদ্ধার

শেয়ার করুন:
গ্রিসের এজিয়ান সাগরে নৌকাডুবি : ৯২ অভিবাসী উদ্ধার

ফাইল ছবি

international-desk
১১:৫৬ এএম | ২৬ আগস্ট, ২০২০

গ্রিসের এজিয়ান সাগরের উপকূলে ৯২ জন অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। খবর পেয়ে গ্রিসের উদ্ধারকারী দল সব অভিবাসীকে উদ্ধার করে।

তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসন প্রত্যাশীরা ডিঙি নৌকায় করে ইউরোপের উদ্দেশে পাড়ি জমিয়েছিল। কিন্তু নৌকাটি ছোট ও দুর্বল হওয়ায় এজিয়ান সাগরে ঢেঁউয়ের কবলে পড়ে তা ডুবে যায়।

গ্রিস সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়েই দুটি সামরিক হেলিকপ্টার ও একটি সামরিক জাহাজ এবং পাঁচটি কোস্ট গার্ডের নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়।

আবহাওয়া অনুকূলে থাকার কারণে সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান উদ্ধারকারীরা।

প্রসঙ্গত, গ্রিসের এজিয়ান সাগর হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করে অভিবাসন প্রত্যাশীরা। এদের মধ্যে আফ্রিকা, সিরিয়া, লিবিয়াসহ বিভিন্ন দেশের মানুষ উন্নত জীবনের আশায় এ অবৈধ পথ বেছে নেয়।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন