© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

শেয়ার করুন:
খুলনায় হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

own-reporter-khulna
০৫:২৫ পিএম | ২৬ আগস্ট, ২০২০

খুলনার তেরখাদা উপজেলায় গোলাম মোস্তফা মোল্লা নামে একজনকে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে খুলনা জননিরাপত্তা বিঘ্নিতকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় দেন। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল কালাম ওরফে একে মোল্লা, মোতালেব মোল্লা, শওকত মোল্লা, লিয়াকত মোল্লা ও সাদ্দাম। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

রায়ে অপর চার আসামির মধ্যে মাহবুব শেখ, আসাদুল মৃধা ও তরিকুল শেখকে তিন বছর এবং সুরুজ শেখকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। মামলার ২০ আসামির মধ্যে ১১ জনের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৬ অক্টোবর খুলনার তেরখাদা উপজেলার নয়া বারাসাত গ্রামের গোলাম মোস্তফা মোল্লাকে ধারালো অস্ত্র ও রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করেন আসামিরা। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৩১ অক্টোবর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ওই দিন তার ছেলে মো. মিলন মোল্লা বাদী হয়ে ২০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে আদালত বুধবার এ মামলার রায় দেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন