© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মোদিকেও পালাতে হতে পারে, মনে হয় হাসিনা তাঁকে নিয়েই ফিরবেন: হাসনাত আব্দুল্লাহ

শেয়ার করুন:
মোদিকেও পালাতে হতে পারে, মনে হয় হাসিনা তাঁকে নিয়েই ফিরবেন: হাসনাত আব্দুল্লাহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৮ এএম | ২৩ জুলাই, ২০২৬
ভারতের দিল্লীতে বিক্ষোভে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে দেশটির বর্তমান প্রধামন্ত্রী মোদিকেও পালাতে হতে পারে এবং মনে হয় শেখ হাসিনা তাঁকে নিয়েই বাংলাদেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার রাত ৯টায় বাগেরহাটের মোংলায় এক পথসভা এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, ‘তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর শেখ হাসিনার মত্র মোংলায় গুমের পুনরাবৃত্তি ঘটেছে, যা কালো অধ্যায় হিসেবে রচিত হয়েছে।’ 

তিনি অভিযোগ করে বলেন, ‘গুম কমিশন গঠনের সুপারিশ করা হলেও, যে দলের সবচেয়ে বেশি নেতা-কর্মী নির্যাতিত হয়েছেন, আজ সেই দলটিই গুম কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশে বর্তমানে হাসিনা কাঠামো অত্যন্ত যত্নে টিকিয়ে রাখা হয়েছে।’

এনসিপির এই নেতা আরও বলেন, ‘আমরা দেখেছি, শেখ হাসিনা যেই দেশে যায়, সেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়। পরিস্থিতি এমন হয়েছে যে, উনি বাংলাদেশ আসলে শুধু নিজে না, মনে হয় মোদিকেও সাথে নিয়ে আসতে হতে পারেন। ভারতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মোদিকেও পালাতে হতে পারে।’

পথসভা ও পদযাত্রা শেষে মোংলা পোর্ট পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য যুগ্ন সংগঠক মোল্যা রহমাতুল্লাহকে পরিচয় করিয়ে দেন হাসনাত আবদুল্লাহ।

এতে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এফআর/এসএন

মন্তব্য করুন