© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আগামী দু’বছরের মধ্যে দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শেয়ার করুন:
আগামী দু’বছরের মধ্যে দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৩ পিএম | ২৩ জুলাই, ২০২৬
প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা তৈরির কাজ চলছে। যার মধ্যে বদলিও অন্তর্ভুক্ত রয়েছে। এই নতুন নীতিমালা আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়নের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বদলি স্থানীয়করণ করা হয়েছে। বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে আগামী দুবছরের মধ্যে। ২০২৮-এর শুরুতে পরিমার্জিত কারিকুলাম উপস্থাপন করতে পারবে সরকার বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের শিক্ষা ব্যবস্থা রাজনৈতিক প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেবল জিপিএ-৫ কেন্দ্রিক মূল্যায়নের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে। পাশাপাশি মিড-ডে মিল কর্মসূচির পাইলট প্রকল্প চলছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে এটি চালুর সম্ভাবনা রয়েছে।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম ও স্কুলব্যাগ বিতরণের পাইলট কার্যক্রমও আগামী আগস্টে শুরু হবে। এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

আরআই/এসএন

মন্তব্য করুন