© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রী তারেক রহমান চীন থেকে শূন্য হাতে ফিরেছেন : নাহিদ ইসলাম

শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমান চীন থেকে শূন্য হাতে ফিরেছেন : নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৫ পিএম | ২৩ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান চীন থেকে শূন্য হাতে ফিরেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জামালপুরে পদযাত্রা শেষে এক সমাবেশে এই মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘পৃথিবীর কোনো দেশ এই সরকারকে সহায়তা করছে না।’ বর্তমান সরকার সংস্কার বাস্তবায়ন না করায় এমনটা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা শুনছি, এখন নাকি রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। রাষ্ট্রপতির এত বছর পরে মনে হলো তার পদত্যাগ করা প্রয়োজন? রাষ্ট্রপতি পদত্যাগ করবে না, হয়তো সরকারই রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করছে। চিন্তা করে দেখুন, এই বিএনপি সরকার, যারা বলে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে তারা সরকার গঠন করেছে, ৫ মাসে তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে নাই। ফলে যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, সে দেশ পরিবর্তন করবে কীভাবে?’

‘ফলে আমরা মনে করি ফ্যাসিবাদের দোসর চুপ্পু শুধু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেপ্তার করতে হবে। কারণ গণহত্যায় তার সমর্থন রয়েছে, দুর্নীতিতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে, সে দুর্নীতিবাজ। ফলে সেই ব্যক্তিকে অবিলম্বে অপসারণ করে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এছাড়াও একজন সৎ ও গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি করতে হবে’— বলেন নাহিদ ইসলাম।

সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমসহ এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এর আগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র সমাবশে অংশগ্রহন করেন এনসিপির নেতাকর্মীরা।

টিএ/

মন্তব্য করুন