© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সফর সংক্ষিপ্ত করে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন স্পিকার

শেয়ার করুন:
সফর সংক্ষিপ্ত করে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন স্পিকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৩ পিএম | ২৪ জুলাই, ২০২৬
ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) দুপুর সোয়া ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি।

এর আগে, বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মহলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন ওঠে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনাকে ‘গুঞ্জন’ বলেই মন্তব্য করেছেন। সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সংবিধানে সে সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে সরকার কিছু জানে না এবং সরকারের পক্ষ থেকেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন তো গুঞ্জনই। সেটি যদি ঘটনা হয়, তখন আমরাও দেখব। তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।

উল্লেখ্য, গত রোববার (১৯ জুলাই) চিকিৎসা নেয়ার উদ্দেশে ব্যাংকক সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী রোববার (২৬ জুলাই) তার দেশে ফেরার কথা ছিল। তবে সরকারের উচ্চপর্যায়ের বিশেষ জরুরি বার্তায় সফর সময়সূচি এগিয়ে এনে ‍শুক্রবারই তাকে দেশে ফেরার অনুরোধ জানানো হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

কেএন/এসএন

মন্তব্য করুন