© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাবিতে নাশকতার ঘটনায় দুই কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

শেয়ার করুন:
ঢাবিতে নাশকতার ঘটনায় দুই কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫১ পিএম | ১১ নভেম্বর, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। পাশাপাশি তাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া দুজন হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা-১ শাখার সেকশন অফিসার নিপু ইসলাম তন্বী এবং এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ আমান।

তাদের মধ্যে আমান উল্লাহ আমানের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। তিনি সংগঠনটির কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেছেন।ব্যাংকিং সেবা

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন দেশের একটি গণমাধ্যমকে বলেন, তিনি ছাত্রলীগের পোস্টেড নেতা ছিলেন। এবং বিভিন্ন সময় এসব কাজের জন্য বিভিন্ন স্টাফকেও অফার দিয়েছে।তার বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়ার ভিত্তিতে এই এ্যাকশন নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের পর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার বর্তমান অবস্থান সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সাময়িক বরখাস্তের পর তিনি আত্মগোপনে রয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ নভেম্বর) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় আমানের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় প্রশাসন। একই সঙ্গে তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। কেন তার বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে নোটিশে জবাব দিতে বলা হয়েছে।

অন্যদিকে, নিপু ইসলাম তন্বীর বিরুদ্ধেও একই ঘটনায় সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত এবং সংশ্লিষ্টতার ধরন সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

২০২৪ সালের ৪ আগস্ট, গণ-অভ্যুত্থানের উত্তাল সময়ে তৎকালীন সরকারকে টিকিয়ে রাখার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে কর্মকর্তা-কর্মচারীদের একটি মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলেও আমান উল্লাহ আমান সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।

ছাত্রলীগের রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততার পাশাপাশি গণ-অভ্যুত্থানের সময় তার ভূমিকা নিয়েও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।

এমআই/


মন্তব্য করুন