আগামী সপ্তাহে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৩:৩২ পিএম | ২৭ জুলাই, ২০২৬
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ সংকট দ্রুত সমাধান করে আগামী সপ্তাহ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে তিনি জানান, সংকট কাটাতে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সোমবার (২৭ জুলাই) বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটিজনিত সংকট নিরসনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানির নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, আমদানিকৃত যন্ত্রাংশ দ্রুত খালাসের ব্যবস্থা গ্রহণ করে আগামী সপ্তাহের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
তিনি আরও জানান, শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান সরকার। বিগত সরকারের নীতিহীন স্বল্পমেয়াদী প্রকল্প গ্রহণের সমালোচনা করে তিনি টেকসই সমাধানের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
আরআই/টিএ