© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

শেয়ার করুন:
সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৪ পিএম | ২৭ জুলাই, ২০২৬
সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। সাবেক এই সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার গোপন সংবাদে ডিবি পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে নজরুল ইসলামকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

আরআই/টিএ

মন্তব্য করুন