© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকার চায় না চিকিৎসার জন্য কেউ বিদেশে যাক: সমাজকল্যাণ মন্ত্রী

শেয়ার করুন:
সরকার চায় না চিকিৎসার জন্য কেউ বিদেশে যাক: সমাজকল্যাণ মন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৫ পিএম | ২৭ জুলাই, ২০২৬
বর্তমান সরকার কোনো মানুষকে চিকিৎসার বাইরে রাখবে না বলে মন্তব্য করে সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়কমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকার চায় না মানুষ চিকিৎসার জন্য দেশের বাইরে যাক। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক কান গলা ইন্সটিটিউটে বিশ্ব মাথা ও ঘাড় ক্যান্সার দিবস ২০২৬ উপলক্ষে এভিটি ক্যান্সার কেন্দ্র এবং ক্যান্সার রোগী ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, তারেক রহমানের সরকার কোনো মানুষকে চিকিৎসার বাইরে রাখবে না। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সরকার বদ্ধ পরিকর। সরকার চায় না মানুষ চিকিৎসার জন্য দেশের বাইরে যাক।

এসময় এ জেড এম জাহিদ হোসেন বলেন, মূক ও বধিরদের চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। সে বিয়ে ব্যাপক প্রচারণা চালানো উচিত, যাতে করে চিকিৎসা নিয়ে মানুষ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

এ বিষয়ে তিনি আরও বলেন, ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি প্রোগ্রামকে সমৃদ্ধ করতে অডিও ভার্বাল থেরাপির কোর্স দাঁড় করিয়ে দক্ষজনবল তৈরি করে দেশের আরও অনেক হাসপাতালে চালু করা যাবে। কাজেই সে উদ্যোগ জাতীয় নাক কান গলা ইন্সটিটিউটকে নিতে হবে।


এমআই/এসএন  

মন্তব্য করুন