ব্যালিস্টিক মিসাইল কারখানা গড়ে তুলছে সৌদি আরব
সৌদি আরব ব্যালিস্টিক মিসাইলের কারখানা গড়ে তুলেছে। উপগ্রহের ছবি বিশ্লেষণ করে এমনই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের মিডলবারি ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিসের একদল বিশেষজ্ঞ।
বিশেষজ্ঞদের দলটি জানান, রাজধানী রিয়াদের কাছাকাছি আল-ওয়াতাহ এলাকায় এ ক্ষেপণাস্ত্র নির্মাণ ঘাঁটি গড়ে তুলেছে সৌদি আরব।
উপগ্রহের ছবি বিশ্লেষণ করে অস্ত্রশস্ত্রের বিশেষজ্ঞ ও উপগ্রহের ছবির পর্যবেক্ষকরা জানান, এটা একটি ব্যালিস্টিক মিসাইলের কারখানা। তাদের মতে ৩৩ বছর বয়সী সৌদির যুবরাজ পারমাণবিক শক্তি বৃদ্ধি করতেই এই কারখানা গড়ে তোলা হয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের।
মিডলবারি ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিসের পারমাণবিক অস্ত্রের বিশেষজ্ঞ জেফরি লুইস জানান, সৌদি আরব তার পারমাণবিক শক্তি বাড়াতে দূর পাল্লায় আঘাত হানতে সক্ষম মিসাইল তৈরি করছে বলে মনে হয়।
টাইমস/এসআর/টিএইচ