© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় অধ্যাপক হলেন অধ্যাপক ড. মাহবুব উল্লাহ

শেয়ার করুন:
জাতীয় অধ্যাপক হলেন অধ্যাপক ড. মাহবুব উল্লাহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৩ পিএম | ২৭ জুলাই, ২০২৬
প্রখ্যাত অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক এবং ষাটের দশকের ছাত্রনেতা অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগের তারিখ থেকে আগামী পাঁচ বছরের জন্য তিনি এ পদে নিয়োগ পেয়েছেন।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিভাগের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক মাহবুব উল্লাহ পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না। তবে জাতীয় বেতন স্কেল-২০১৫-এর গ্রেড-১ অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি কোনো গবেষণা প্রতিষ্ঠান বা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে নিজের পছন্দের বিষয়ে গবেষণা পরিচালনা করবেন। গবেষণার বিষয় ও অগ্রগতি সম্পর্কে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) অবহিত করতে হবে।

এছাড়া, তিনি যে গবেষণা প্রতিষ্ঠান বা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবেন, সেখানে শিক্ষা ও গবেষণাকাজের অগ্রগতির বার্ষিক প্রতিবেদন জমা দেবেন। একইসঙ্গে ইউজিসির চেয়ারম্যানকে গবেষণার অগ্রগতি সম্পর্কে অবহিত করবেন এবং গবেষণা বা অনুসন্ধান থেকে প্রাপ্ত জ্ঞান ও তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং ইউজিসিতে পাঠাবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো বেতনভুক্ত চাকরিতে নিয়োজিত হতে পারবেন না।

এমআর/টিএ  

মন্তব্য করুন