© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুধু আইন করে, শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয় : এলজিআরডি মন্ত্রী

শেয়ার করুন:
শুধু আইন করে, শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয় : এলজিআরডি মন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৮ পিএম | ২৮ জুলাই, ২০২৬
এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধুমাত্র আইন করে, শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। রাজনৈতিক দলসহ সবাইকে নিয়ে সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে মাদক নির্মূল করতে হবে।

মঙ্গলবার দুপুরে (২৮ জুলাই) ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত মাদকবিরোধী সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ঠাকুরগাঁওয়ে সকলকে সম্পৃক্ত করে মাদকবিরোধী অভিযান শুরু করা হয়েছে। এই আন্দোলনকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই, এছাড়া বিকল্প কোনো পথ নেই।’

তিনি আরো বলেন, ‘এই আন্দোলনের ফলে কিছু ইতিবাচক ফল পাওয়া সম্ভব হবে।

সবাই মিলে ইতিবাচক ভূমিকা পালনসহ মাদকবিরোধী প্রচার-প্রচারণার মাধ্যমে এগিয়ে যেতে হবে।’

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টিকে/

মন্তব্য করুন