© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘অ্যান্টি করোনা বিক্ষোভ’: জার্মানিতে আটক ৩০০

শেয়ার করুন:
‘অ্যান্টি করোনা বিক্ষোভ’: জার্মানিতে আটক ৩০০
international-desk
১১:৪০ এএম | ৩০ আগস্ট, ২০২০

জার্মানির রাজধানী বার্লিনে করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে আরোপিত বিধিনিষেধের বিরুদ্ধে ‘অ্যান্টি করোনা’ বিক্ষোভ মিছিল থেকে ৩শ’ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার প্রায় ৪০ হাজার মানুষ করোনা সংক্রমণ কমাতে জার্মান সরকারের বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে।

এসময় বিক্ষোভে বাধা দেয়ায় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ও বোতল ছুড়তে শুরু করে। ইউরোপের আরও বেশকিছু শহরে করোনার বিধিনিষেধ বিরোধী বিক্ষোভ চলছে। অনেকেই বলছেন, করোনা গুজব। এটা মিডিয়ার সৃষ্টি। বিশ্বব্যাপী মেডিকেল বাণিজ্য চালু করতে কিছু দেশ এ প্রতারণার আশ্রয় নিয়েছে।

জার্মানির বিক্ষোভকারিরা স্বাস্থ্যবিধি না মেনে রাজধানী বার্লিনের ব্র্যানডেনবার্গ গেইটে বিক্ষোভ করতে থাকে। এসময় পুলিশ কয়েক দফা তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। পরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারিদের সংঘর্ষ শুরু হলে সেখান থেকে অন্তত ৩০০ জনকে আটক করা হয়।

এ ব্যাপারে এক টুইটার পোস্টে বার্লিন পুলিশ জানিয়েছে, দুর্ভাগ্যজনকভাবে আমাদের আর কোনো উপায় ছিল না। নিয়ম না মানায় এ ধরনের পদক্ষেপ নেয়া জরুরি হয়ে পড়েছিল।

প্রসঙ্গত, এখন পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সফলতম দেশগুলোর মধ্যে জার্মানি অন্যতম। দেশটিতে করোনা সংক্রমণ কমায় এপ্রিল মাস থেকেই শারীরিক দূরত্ব বজায় রাখার বিধিনিষেধ শিথিল করে দেশটি।

যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, জার্মানিতে এখন পর্যন্ত ২ লাখ ৪২ হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ৯ হাজার ২৯৭ জন। যা ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় অনেক কম।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন