© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আদালতে নেওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান, গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
আদালতে নেওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান, গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২২ এএম | ২৯ জুলাই, ২০২৬
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে নেওয়ার পথে তাকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। 

গ্রেপ্তার হওয়া ইসমাইল হোসেন শান্ত গাজীপুর মহানগরের ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মহানগরের কোনাবাড়ী আমবাগ এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি, জনমনে আতঙ্ক ছড়ানো এবং সহিংস কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এ সময় আদালতে নেওয়ার পথে ইসমাইল হোসেন শান্তকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়।

কোনাবাড়ী মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

কেএন/এসএন

মন্তব্য করুন