© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডাক বিভাগের সেবা পরিধি বাড়াতে ‘ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস’ চালু

শেয়ার করুন:
ডাক বিভাগের সেবা পরিধি বাড়াতে ‘ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস’ চালু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪২ পিএম | ২৯ জুলাই, ২০২৬
ডাক বিভাগের সেবার পরিধি বাড়াতে আনুষ্ঠানিকভাবে ‘ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস’ কার্যক্রম চালু হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাজধানীর ডাক অধিদপ্তরের সভাকক্ষে এ সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সরকারের নির্বাচনী ইশতেহার ও ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হয়েছে। এর ফলে চুক্তিভিত্তিক ব্যবস্থাপনায় ডাকসামগ্রী, পার্সেল ও ই-কমার্স পণ্যের পিকআপ, বুকিং ও প্রসেসিং সেবা পাবে সবাই।

প্রথম পর্যায়ে ঢাকার ভেতরে চারটি এবং ঢাকার বাইরে চারটি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হচ্ছে। পরবর্তীতে দেশজুড়ে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

এটি ডাক বিভাগের পরিচালনা ব্যয় কমানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেএন/এসএন

মন্তব্য করুন