© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

শেয়ার করুন:
সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৮ পিএম | ৩০ জুলাই, ২০২৬
সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ও পদযাত্রা ঘিরে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিকেল ৩টায় কানাইঘাট ও সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে পদযাত্রা ও সমাবেশ করবে। শুক্রবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ, পাঁচটায় গোয়াইনঘাট ও সন্ধ্যা ৭টায় জৈন্তাপুরে পদযাত্রা শেষে সমাবেশ হবে। এ সমাবেশ ও পদযাত্রা ঘিরে সিলেটে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

জানা যায়, সিলেটের পাঁচ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা উপলক্ষে টান টান উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫টি উপজেলায় বিজিবি মোতায়েন করতে জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

চিঠির প্রেক্ষিতে বুধবার (২৯ জুলাই) সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, চিঠির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য বিজিবি চাওয়া হয়েছে।

সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার বলেন, এনসিপি নেতারা সিলেটের ৫টি উপজেলায় এনসিপি নেতারা পদযাত্রা করবেন। শৃঙ্খলার স্বার্থে পোশাকে-সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। সেই সঙ্গে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন চেয়েছে জেলা প্রশাসন।

তিনি বলেন, কয়েকটি স্থানে সূর্যাস্তের পর কর্মসূচি হবে। এ ছাড়া সীমান্তবর্তী এলাকা হওয়াতে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবেলায় পাঁচটি উপজেলায় পোশাকে-সাদা পোশাকে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন থাকবে।

এনসিপি সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাড. আব্দুর রহমান আফজল বলেন, ‘জেলার ৫টি উপজেলায় জুলাই পদযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলার গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হবে।

আরআর/ এসএন

মন্তব্য করুন