© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার কি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় আমির খান!

শেয়ার করুন:
এবার কি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় আমির খান!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৬ পিএম | ৩০ জুলাই, ২০২৬
বলিউড অঙ্গনে আবারও দেখা দিয়েছে আতঙ্ক। তারকাদের মধ্যে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। সালমান খান, রোহিত শেট্টির পর এবার হত্যার হুমকি পেলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।

সপ্তাহখানেক আগে লরেন্স বিষ্ণোই গ্যাং সদস্য পরিচয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

‘থ্রি ইডিয়ট’, ‘দঙ্গল’ তারকাকে হুমকির এই ঘটনার একটি পোস্ট ও ভয়েস ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আমির খানের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের না হলেও এসব পোস্ট ওভয়েস ক্লিপের সত্যতা যাচাই করছে মুম্বাই পুলিশ। নিজেদের লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী উল্লেখ করে আরজু বিষ্ণোই ও টাইসন বিষ্ণোই পরিচয়ে দুই ব্যক্তি এই হুমকি দেন।

দ্য হিন্দুসহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। প্রতিবেদন মতে, মুম্বাই পুলিশের কমিশনার দেবেন ভারতি জানান, ভাইরাল হওয়া পোস্ট ও ভয়েস ক্লিপটি সত্যিই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বলিউড তারকার বিরুদ্ধে ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ এনে হুমকিটি দেওয়া হয়। সম্প্রতি গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন তিনি। একই সঙ্গে দাবি করা হয়, যারা এ ধরনের কর্মকাণ্ডকে উৎসাহ দেবে, তাদেরও পরিণতি ভোগ করতে হবে।

ছড়িয়ে পড়া ওই ভয়েস ক্লিপে রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার ১৩ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ, পাচার ও নির্যাতনের সাম্প্রতিক ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ওই মামলার অভিযুক্তদের কাউকে রাজনৈতিকভাবে রক্ষা না করার হুঁশিয়ারিও দেওয়া হয়।

এর আগে মুম্বাইয়ে ২০২৪ সালে সালমান খানের বান্দ্রার বাড়িতেও একই ঘটনা ঘটেছিল। দুই হামলাকারী চারটি গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে সমাজমাধ্যমে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নেতৃত্বাধীন দল এই গুলিবর্ষণের দায় স্বীকার করে।

২০১৫ সাল থেকে কুখ্যাত এই গ্যাংস্টার ভারতের কারাগারে বন্দি রয়েছেন। কারাগার থেকেই বিষ্ণোই আন্তর্জাতিক অপরাধ চক্র ও হত্যাকাণ্ড পরিচালনা করছেন বলে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে।

এসএন 

মন্তব্য করুন