সজল আমার ক্রাশ ওকে দেখব বলে প্রযোজক হয়েছিলাম: মিষ্টি জান্নাত
ছবি: সংগৃহীত
০৪:৫২ পিএম | ৩০ জুলাই, ২০২৬
ছোটবেলার সেই দূর থেকে ভালো লাগা, মুগ্ধ হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা ক্রাশকে সামনাসামনি দেখতে মানুষ কত কী-ই না করে! কিন্তু ভালো লাগার মানুষকে দেখতে আস্ত একখানা টেলিফিল্ম প্রযোজনা করে ফেলার গল্প কজন শুনেছেন? এমনই এক মিষ্টি ও মজার স্বীকারোক্তি দিলেন ঢালিউডের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যম জনপ্রিয় সেলিব্রিটি শো -এ অতিথি হয়ে এসে নিজের এই অপ্রকাশিত অনুরাগের কথা খোলামেলা জানান মিষ্টি। তিনি জানান, ছোটবেলা থেকেই তিনি ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজলের অন্ধ ভক্ত। “আমি তখন তেমন কোনো সিনেমা বা নাটক দেখতাম না, শুধু সজলের নাটক ছাড়া।
অবস্থা এমন ছিল যে, টিভিতে সজলের নাটক শুরু হলেই আম্মু ডেকে বলত- ‘এই আয়, সজলের নাটক হচ্ছে, দেখবি আয়!’ সজল ছিল আমার একদম ছোটবেলার ক্রাশ। আর শুধু তাকে সামনাসামনি একনজর দেখব আর সঙ্গে কাজ করব বলেই আমি একটি টেলিফিল্ম প্রযোজনা করে করেছিলাম!”- হাসতে হাসতে স্মৃতিচারণ করেন এই নায়িকা।
সেই প্রথম দেখা ও কাজের পর মাঝে লম্বা বিরতি গেলেও, সজল-মিষ্টি ভক্তদের জন্য এখন রয়েছে দারুণ এক সুখবর। ছোটপর্দার সেই ক্রাশের সঙ্গেই এবার বড় পর্দায় পর্দায় জুটি বেঁধেছেন মিষ্টি জান্নাত! সম্প্রতি একটি নয়, বরং দুটি সিনেমায় একসঙ্গে কাজ করছেন সজল ও মিষ্টি। শুধু তা-ই নয়, অতি সম্প্রতি একটি জমকালো র্যাম্প শো-তেও একসঙ্গে মঞ্চ মাতিয়েছেন এই জুটি।
উল্লেখ্য, চলচ্চিত্রে পা রাখার আগে মিষ্টি জান্নাত উপস্থাপনা ও নাটকে নিয়মিত কাজ করেছেন। তবে বর্তমানে তিনি পুরোপুরি মনোযোগ দিয়েছেন বড় পর্দা ও নিজের ব্যবসা নিয়ে।
ছোটবেলার ক্রাশের অনুরাগী থেকে শুরু করে আজকের সহশিল্পী- সজল ও মিষ্টির এই রসায়ন বড় পর্দায় পর্দায় কেমন জমে, এখন সেটাই দেখার অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা!
এসএ/এসএন