© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্ব চলচ্চিত্রের নির্মাতা ক্রিস্টোফার নোলানের জন্মদিন আজ

শেয়ার করুন:
বিশ্ব চলচ্চিত্রের নির্মাতা ক্রিস্টোফার নোলানের জন্মদিন আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৪ পিএম | ৩০ জুলাই, ২০২৬
বিশ্ব চলচ্চিত্রের আকাশে ক্রিস্টোফার নোলান এক উজ্জ্বল নক্ষত্র। ব্যতিক্রমধর্মী গল্প, জটিল কাহিনি বিন্যাস এবং দৃষ্টিনন্দন নির্মাণশৈলীর মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সমসাময়িক হলিউডের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা হিসেবে। দর্শকদের শুধু বিনোদন দেওয়াই নয়, বরং নতুনভাবে ভাবতে শেখানোও তাঁর চলচ্চিত্রের অন্যতম বৈশিষ্ট্য। এ কারণেই একবিংশ শতাব্দীর অন্যতম সেরা নির্মাতাদের কাতারে তাঁর নাম উচ্চারিত হয় শ্রদ্ধার সঙ্গে।

স্যার ক্রিস্টোফার এডওয়ার্ড নোলানের পরিচালিত চলচ্চিত্রগুলো বিশ্বজুড়ে বক্স অফিসে ৬ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে। এই অসাধারণ সাফল্যের ফলে তিনি সর্বকালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র পরিচালকের মর্যাদা অর্জন করেছেন। ধারাবাহিকভাবে বাণিজ্যিক সাফল্য এবং সমালোচকদের প্রশংসা- দুই ক্ষেত্রেই নিজের অবস্থান শক্ত করেছেন তিনি।



নোলানের কর্মজীবন কেবল বক্স অফিস সাফল্যেই সীমাবদ্ধ নয়। নির্মাতা হিসেবে তাঁর কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন দুটি একাডেমি পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব পুরস্কার এবং দুটি ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কার। অভিনব গল্প বলার কৌশল, সময়কে ভিন্নভাবে উপস্থাপন এবং প্রযুক্তির সৃজনশীল ব্যবহারের জন্য তিনি বিশ্ব চলচ্চিত্রে এক অনন্য অবস্থান তৈরি করেছেন।

চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে তাঁকে ব্রিটিশ সাম্রাজ্যের সম্মানজনক ‘কমান্ডার’ উপাধিতে ভূষিত করা হয়। পরে ২০২৪ সালে ব্রিটিশ রাজপরিবার তাঁকে ‘স্যার’ বা ‘নাইট’ উপাধিতে সম্মানিত করে। এই সম্মান তাঁর দীর্ঘদিনের সৃজনশীল যাত্রা এবং বিশ্ব চলচ্চিত্রে রেখে যাওয়া অসামান্য অবদানেরই স্বীকৃতি।

এসএ/ টিএ

মন্তব্য করুন