© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতের সর্বোচ্চ পদক ভারতরত্ন পাচ্ছেন প্রণব মুখোপাধ্যায়

শেয়ার করুন:
ভারতের সর্বোচ্চ পদক ভারতরত্ন পাচ্ছেন প্রণব মুখোপাধ্যায়
central-desk
১০:১১ পিএম | ২৫ জানুয়ারি, ২০১৯

ভারতের সর্বোচ্চ সম্মান পেতে যাচ্ছেন প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতিভবন থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভারতরত্ন দেয়া হচ্ছে প্রণব মুখোপাধ্যায়কে। প্রণব মুখোপাধ্যায় ছাড়াও মরণোত্তর ভারতরত্ন পাচ্ছেন গায়ক ভূপেন হাজারিকা ও সমাজকর্মী নানাজি দেশমুখ।

ইন্দিরা গান্ধীর অত্যন্ত আস্থাভাজন ছিলেন প্রণব মুখোপাধ্যায়। তিনি ভারতের রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেছেন।

ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবসের সন্ধেবেলা রাইসিনা হিলসে এই পদক প্রদান করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

 

টাইমস/টিএইচ

মন্তব্য করুন