© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশের ভবিষ্যতের চেয়ে প্রধানমন্ত্রীর ত্বক অনেক বেশি উজ্জ্বল, মোদিকে কটাক্ষ অভিজিৎ দীপকের

শেয়ার করুন:
দেশের ভবিষ্যতের চেয়ে প্রধানমন্ত্রীর ত্বক অনেক বেশি উজ্জ্বল, মোদিকে কটাক্ষ অভিজিৎ দীপকের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৭ পিএম | ৩১ জুলাই, ২০২৬
দেশের পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করা সাম্প্রতিক একটি সেলফি ভিডিওর কঠোর সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। 

সম্প্রতি পাবলিক পরীক্ষাসমূহ সংশোধন বিল পাস হওয়ার পর স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনার কথা বলে ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী মোদি, যেখানে তিনি পেপার মাফিয়াদের কঠোরহাতে দমনের হুশিয়ারিও দিয়েছেন।

এই ভিডিওর জবাবে কটাক্ষ করে অভিজিৎ দীপকে মন্তব্য করেছেন যে, দেশের ভবিষ্যতের চেয়ে প্রধানমন্ত্রীর ত্বক অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছে।

এর আগে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী মোদির একের পর এক ভাইরাল হওয়া রিল ও ভিডিও প্রসঙ্গে দীপকে বলেছিলেন যে, দেশ পরিচালনার চেয়ে একজন ইনফ্লুয়েন্সা হিসেবেই তার ভূমিকা অনেক বেশি মানানসই হবে।

উল্লেখ্য, দেশজুড়ে নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গত এক সপ্তাহে প্রধানমন্ত্রী মোদি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি সেলফি-স্টাইলের ভিডিও প্রকাশ করেছেন, যা শত কোটি ভিউ ছাড়িয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ধারাবাহিক এই বিক্ষোভ ও উত্তেজনার মুখে সম্প্রতি শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন এবং এর পরপরই সংসদে বিতর্কিত পেপার লিক বিরোধী বিল পাস হয়।

সূত্র: নিউজ ১৮

এমআর/টিএ  

মন্তব্য করুন