© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাসীরুদ্দীন পাটওয়ারী আবারও আবোলতাবোল বকা শুরু করেছে : রাশেদ খান

শেয়ার করুন:
নাসীরুদ্দীন পাটওয়ারী আবারও আবোলতাবোল বকা শুরু করেছে : রাশেদ খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৮ পিএম | ৩১ জুলাই, ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারী তার দেওয়া প্রতিশ্রুতি ভুলে আবারও ‘আবোলতাবোল’ বকা শুরু করেছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, ‘আজকেই দেখলাম, সে (নাসীরুদ্দীন পাটওয়ারী) আমাকে দেওয়া কথা ভুলে গেছে। আবারও আবোলতাবোল বকা শুরু করেছে।’

আজ শুক্রবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।

ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, “গতকাল বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারী হঠাৎ আমাকে কল করে বলল—আমি যাতে তার বিরুদ্ধে আর না বলি, সেও আমার বিরুদ্ধে বলবে না। আমি তাকে বললাম, ‘তুমি মাননীয় প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে বাজে কথা বলা বন্ধ করলে আমি বিষয়টি ভেবে দেখব।

’ সে উত্তরে বলল, ‘সে আজকে এ বিষয়ে মিডিয়ায় বলেছে, আর এসব করবে না’।”

পরবর্তীতে নাসীরুদ্দীন পাটওয়ারী আবারও ফোন করেছিলেন বলে জানান রাশেদ খান। এ সময় তার ‘ব্যক্তিগত তথ্য’ ফাঁস করে দেওয়ার হুঁমকি দেন পাটওয়ারী। 

রাশেদ খান ফেসবুক পোস্টে বলেন, “এরপর রাতে আবার কল করে বলল—‘আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন, আমি কিন্তু সব বলে দেব, আমাদের (নাহিদ-আসিফ) কাছে এসে আপনি পাঁচ লাখ করে টাকা নিয়ে যেতেন! আমি সব ফাঁস করে দেব।

’ আমি বললাম, ‘যা আছে সব ফাঁস করে দাও!’ এরপর বলল, ‘আপনি ফ্ল্যাট কিনেছেন, সব ডকুমেন্টস আছে। এসব থেকে বাঁচার জন্য বিএনপিতে গিয়েছেন!’ উত্তরে আমি বললাম, আমার কোনো ফ্ল্যাট নেই, আর কোনোদিন নাহিদ-আসিফ থেকে এক টাকা নিইনি! তোমার কাছে আমার সম্পর্কে যা তথ্য আছে, সব ফাঁস করে দাও!”

তবে পাটওয়ারী সব ভুলে গিয়ে আবারও উল্টাপাল্টা বলা শুরু করেছেন বলে দাবি করেছেন রাশেদ খান। তিনি বলেন, ‘গতকাল (নাসীরুদ্দীন পাটওয়ারী) তার কল পেয়ে আমি ভেবেছিলাম, ছেলেটি হয়তো তার ভুল বুঝতে পেরেছে। তাকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু আজকেই দেখলাম, সে আমাকে দেওয়া কথা ভুলে গেছে। আবারও আবোলতাবোল বকা শুরু করেছে।’

এর আগে নিজের কথা বলাকে কেন্দ্র করে হামলার শিকার হওয়ার অভিযোগ তুলে নীরব থাকার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গতকাল বৃহস্পতিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনাসভা শেষে একাডেমিক ভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকেও তো হামলা করা হয়। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি এ জন্য। আমি আজকে থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব। পুরো বাংলাদেশে দেখব ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যেতে পারে। আমরা সেই মাত্রাটা দেখব।

এমআর/টিএ  

মন্তব্য করুন