এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি
ছবি: সংগৃহীত
১১:৫৯ পিএম | ৩১ জুলাই, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে দলটি।
শুক্রবার (৩১ জুলাই) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আপনার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়- এরকম একটি মন্তব্য করতে দেখা গেছে। এ বিষয়ের গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে আপনাকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।
নোটিশে আরো বলা হয়, একইসঙ্গে, কেন আপনার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আপনার লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা এই নোটিশ প্রাপ্তির দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নিকট দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
আরআই/টিএ