© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাশিয়ার তেল শোধনাগার ও জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন

শেয়ার করুন:
রাশিয়ার তেল শোধনাগার ও জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩২ পিএম | ০১ আগস্ট, ২০২৬
রাশিয়ার তিনটি তেল শোধনাগারের অবকাঠামোয় হামলা চালিয়েছে ইউক্রেন বাহিনী। সীমান্ত থেকে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত বাশকোর্তোস্তান অঞ্চলে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি আরো দাবি করেন, ইউক্রেনীয় বাহিনী রুশ পতাকাবাহী ও নিষেধাজ্ঞার আওতাভুক্ত ‘ইয়ানিনা’ নামের একটি কনটেইনার জাহাজ ডুবিয়ে দিয়েছে। এক লাখ টনের বেশি ধারণক্ষমতাসম্পন্ন জাহাজটি কৃষ্ণ সাগরে চলাচল করছিল।

এ ছাড়া ইউক্রেনীয় বাহিনী কৃষ্ণ সাগর ও আজভ সাগরে রাশিয়ার আরো কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে সফল হামলা চালিয়েছে বলেও দাবি করেন তিনি। জেলেনস্কি বলেন, ‘আমাদের লক্ষ্যবস্তু ধারাবাহিকভাবে সেসব স্থাপনা, যা রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতাকে টিকিয়ে রাখছে।

টিএ/

মন্তব্য করুন